Sondipon Das Pial, in their own words
আইটি সেক্টরে আসার ইচ্ছা থাকলেও সঠিক দিকনির্দেশনা বা গাইডলাইনের অভাব ছিল। কীভাবে শুরু করব এবং কোথায় শিখলে ভালো হবে, এই সঠিক পথপ্রদর্শনের আশাতেই আমি ড্রিমস আইটি পার্কে যুক্ত হয়েছিলাম।
কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে
কেন এসেছিলেন?
আইটি সেক্টরে আসার ইচ্ছা থাকলেও সঠিক দিকনির্দেশনা বা গাইডলাইনের অভাব ছিল। কীভাবে শুরু করব এবং কোথায় শিখলে ভালো হবে, এই সঠিক পথপ্রদর্শনের আশাতেই আমি ড্রিমস আইটি পার্কে যুক্ত হয়েছিলাম।
প্রথম দিনগুলো কেমন ছিল?
আমার কর্মজীবনের প্রথম দিনটি আমার কাছে সত্যিই অনেক স্মৃতিময় ও বিশেষ একটি দিন। আমার সহকর্মী এবং বড় ভাইয়েরা যে আন্তরিকতা, ভালোবাসা ও আপন করে নেওয়ার মানসিকতা দেখিয়েছিলেন, তা আমাকে মুহূর্তেই এই পরিবারের একজন সদস্য বলে অনুভব করিয়েছিল। তাঁদের সেই আন্তরিক অভ্যর্থনা ও সহযোগিতার স্মৃতি আজও আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছে।
কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
কর্মজীবনের শুরুর দিকে Lab-2-এর লিডার নাহিদ ভাই এবং অন্যান্য গ্রুপ লিডার মালেক ভাই ও মহসিন ভাই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাঁদের আন্তরিক দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ আমার কাজ শেখার পথকে অনেক সহজ করে তুলেছিল।
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। প্রথম অর্ডারের পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং মনে বিশ্বাস জন্মায় যে, হ্যাঁ, আমিও পারব।
আপনার মেন্টর সম্পর্কে লিখুন
আমার মেন্টর Akhlakul Ambia Raju স্যার সম্পর্কে আসলে এতটুকু জায়গায় লিখে শেষ করা সম্ভব নয়। ড্রিমস আইটি পার্কে তিনিই আমার প্রথম মুগ্ধতা। এই প্রতিষ্ঠানে আসার প্রথম দিনেই তাঁর একটি স্মরণীয় কর্মকাণ্ডের মাধ্যমে আমার মনে তাঁর প্রতি গভীর মুগ্ধতা তৈরি হয়, যা সময়ের সাথে সাথে আরও বেড়েছে। বিশেষ করে তাঁর নৈতিক দিকগুলো এবং উদার মানসিকতা আমাকে সবসময় মুগ্ধ করে এবং ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।
সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?
সব মিলিয়ে এখানকার পরিবেশ একজন প্রকৃত শিক্ষার্থীর জন্য সত্যি উপযোগী। কারণ এখানে শুধু কাজ শেখানো হয় না, পাশাপাশি ফ্রিল্যান্সিং লাইফের প্রতিকূলতা, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা, টিমওয়ার্ক এবং টিম বন্ডিং শিখানো হয়, যা একজন শিক্ষার্থীকে একজন প্রকৃত ও খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলে।
সবচেয়ে কঠিন কী ছিল?
সম্পূর্ণ নতুন একটি পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই ছিল অন্যতম একটি চ্যালেঞ্জ।
কী কী শিখেছেন?
এখানে এসে আমি একেবারে শুরু থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ এবং AI টুলস ব্যবহার করে কাজ করার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মাধ্যমে নিজের দক্ষতা আরও উন্নত করার চেষ্টা করছি।
এখন কেমন আছেন?
বর্তমানে আমি অনেক ভালো আছি।
আপনার স্বপ্ন কী?
আমার স্বপ্ন হলো নিজেকে একজন যোগ্য, আত্মনির্ভরশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলা। আমি চাই, নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর ক্যারিয়ার তৈরি করতে এবং নিজের যোগ্যতায় জীবনে প্রতিষ্ঠিত হতে। আমি সততার সঙ্গে নিজের ভবিষ্যৎ গড়তে চাই, যেন নিজের উপার্জনে স্বাবলম্বী হতে পারি এবং নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারি।
আমার কাছে সফলতা মানে শুধু অর্থ উপার্জন করা নয়; বরং একজন ভালো মানুষ হওয়া, নিজের দায়িত্ব পালন করা এবং নিজের স্বপ্নগুলো পূরণ করে সম্মানের সঙ্গে জীবনযাপন করা। আমি চাই, আমার কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে এবং ভবিষ্যতে পরিবারের মুখে হাসি ফোটাতে।
আমি বিশ্বাস করি, সঠিক লক্ষ্য, আত্মবিশ্বাস, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারব। Dreams IT Park থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সততার সঙ্গে পরিশ্রম করে একটি সুন্দর, স্বাবলম্বী ও আনন্দময় জীবন গড়ে তোলাই আমার জীবনের মূল স্বপ্ন।
যারা Dreams IT Park এ আসতে চান, তাদের জন্য আমার পরামর্শ হলো নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন এবং শেখার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন।
Sondipon Das Pial