Success story

Badhan Baishnab, in their own words

আমি 2025 সালের জুন মাসে Dreams IT Park-এ যোগ দিয়েছি।

Badhan BaishnabBadhan Baishnab · Sunamganj

কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?

আমি 2025 সালের জুন মাসে Dreams IT Park-এ যোগ দিয়েছি।

কেন এসেছিলেন?

নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এবং নতুন কিছু শিখতে Dreams IT Park-এ এসেছিলাম।

প্রথম দিনগুলো কেমন ছিল?

প্রথম দিকে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল। তবে প্রতিদিন নতুন কিছু শিখেছি, নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবং ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছি।

কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?

আমাকে সবচেয়ে জহির ভাই সাহায্য করেছেন
এরং তার কাছে থেকে ক্লায়েন্ট কমিনিকেশন শিখেছি

প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?

প্রথম অর্ডারটি ছিল আমার স্বপ্নের পথে প্রথম অর্জন যা আমাকে নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছিল যে, ধৈর্য ও পরিশ্রম কখনো বৃথা যায় না।

আপনার মেন্টর সম্পর্কে লিখুন

জীবনে কিছু মানুষ আসেন, যারা শুধু আমাদের শেখান না, বদলে দেন আমাদের চিন্তাভাবনা ও নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি। তিনি শুধু কাজ শেখাননি, শিখিয়েছেন কীভাবে স্বপ্ন দেখতে হয় এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হয়। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা আমার জীবনের এক মূল্যবান প্রাপ্তি।

এখন কেমন আছেন?

আগের চেয়ে অনেক ভালো আছি, প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তুলছি।

আপনার স্বপ্ন কী?

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই। পরিবারের দায়িত্ব নিতে চাই, সম্পর্কের মূল্য দিতে চাই এবং নিজের পরিশ্রমে এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে থাকবে স্বপ্ন পূরণের তৃপ্তি ও বেঁচে থাকার প্রশান্তি।

Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন

Dreams IT Park শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি পথ।

Advice for newcomers
যারা Dreams IT Park-এ আসতে চান, তাদের বলব এটি শুধু স্বপ্ন পূরণের জায়গা নয়, বরং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি সুন্দর সুযোগ। এখানে কাজ শেখার পাশাপাশি নিজেকে গড়ে তোলা, জীবনের বাস্তবতা বোঝা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার অনেক কিছুই শেখা যায়।
Badhan Baishnab
WhatsAppBadhan Baishnab, in their own words | Dreams IT Park