কাজ করে শেখা প্রোগ্রাম
প্রোগ্রামের নিয়ম
আবেদনের আগে অভিভাবকের সঙ্গে পড়ে নিন।
কারা আবেদন করতে পারবে
- বয়স ১৮–২৮ বছর
- ন্যূনতম শিক্ষা: এসএসসি
- বর্তমান ব্যাচ: শুধু ছেলেরা
ভর্তি ফি
- আসার দিন, ৭ দিনের থাকা শুরুর আগে, এককালীন ৳৫,০০০ ভর্তি ফি — এরপর আর কোনো ফি নেই।
- ভর্তি ফি ৳৫,০০০ ফেরতযোগ্য নয়।
- কোনো মাসিক ফি নেই।
৭ দিনের থাকা
আগে ৭ দিন থেকে-খেয়ে সব দেখুন, পছন্দ হলে তবেই চুক্তি, নয়তো নয়।
থাকার জায়গা আর প্রতিদিন ৩ বেলা খাবার Dreams IT Park দেবে, এর জন্য আলাদা কোনো খরচ নেই। কোনো মাসিক ফি নেই।
চুক্তি ও ক্ষতিপূরণ
১৮ মাসের চুক্তি আছে। মাঝপথে ছাড়লে নির্ধারিত ক্ষতিপূরণ প্রযোজ্য। বিস্তারিত আবেদনের শেষ ধাপে ও FAQ-তে।
| সময় | ক্ষতিপূরণ |
|---|---|
| ৩ মাসে | ৳৫০,০০০ |
| ৬ মাসে | ৳১,০০,০০০ |
| ১ বছরে | ৳১,৫০,০০০ |
| ১৮ মাসে | ৳২,০০,০০০ |
