Rezwan Hussein Fahim: নিজের কথায়
আমি ২০২৬ সালের ১৫ জানুয়ারি Dreams IT Park-এ যোগদান করেছি।
কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?
আমি ২০২৬ সালের ১৫ জানুয়ারি Dreams IT Park-এ যোগদান করেছি।
কেন এসেছিলেন?
আমি Dreams IT Park-এ এসেছিলাম নিজের দক্ষতা বৃদ্ধি করতে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে এবং একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে। পাশাপাশি আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম।
প্রথম দিনগুলো কেমন ছিল?
প্রথম দিকে সবকিছুই আমার কাছে নতুন মনে হতো। অনেক কিছু বুঝতে পারতাম না, কাজ করতে গিয়েও ভুল হতো। মাঝে মাঝে মনে হতো আমি পারব তো? তবে আমি হাল ছেড়ে দিইনি। ধীরে ধীরে শেখার চেষ্টা করেছি, সিনিয়র ভাইদের কাছ থেকে সাহায্য নিয়েছি এবং নিজের ভুলগুলো শুধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন Dreams IT Park-এর সিনিয়র ভাইয়েরা। বিশেষ করে রাজুল ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। কাজের সময় কোনো সমস্যা হলে তিনি বুঝিয়ে দিতেন, সাহস দিতেন এবং ভুলগুলো শুধরে নিতে সাহায্য করতেন। তাঁর সহযোগিতা ও অনুপ্রেরণা না পেলে হয়তো এতদূর আসা আমার জন্য কঠিন হতো।
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম ছিল। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি নিজের দক্ষতা দিয়ে একজন ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেয়েছি। এই পথচলায় সিনিয়র ভাইয়েরা আমাকে অনেক সাহায্য ও সাহস দিয়েছেন। তাঁদের পরামর্শ ও সহযোগিতায় আমি প্রথম অর্ডারটি পেয়েছিলাম। সেদিন মনে হয়েছিল, আমার পরিশ্রম ধীরে ধীরে সার্থক হচ্ছে।
আপনার মেন্টর সম্পর্কে লিখুন
আমার মেন্টর Akhlakul Ambia Raju Sir। তিনি আমাকে কাজ শেখার পাশাপাশি সব সময় সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ধৈর্য ধরে বুঝিয়ে দিয়েছেন এবং ভুল হলে সঠিক পথ দেখিয়েছেন। তাঁর সহযোগিতা, পরামর্শ ও অনুপ্রেরণা আমার এই পথচলায় অনেক বড় ভূমিকা রেখেছে।
সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?
সব মিলিয়ে এখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সবাই একে অপরকে সাহায্য করে এবং কাজ শেখার জন্য সুন্দর একটা পরিবেশ রয়েছে। সিনিয়র ভাইয়েরা সব সময় সহযোগিতা করেন। এখানে এসে শুধু কাজ শেখাই নয়, নিজের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়াটাও শিখেছি।
সবচেয়ে কঠিন কী ছিল?
নতুন একটি জায়গায় এসে সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়াই আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। শুরুতে অনেক কিছুই অপরিচিত লাগত। তবে এখানকার সিনিয়র ভাইয়েরা আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর করেছেন, সাহস দিয়েছেন এবং নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তাঁদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই ধীরে ধীরে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।
কী কী শিখেছেন?
এখানে এসে আমি শুধু ডিজিটাল মার্কেটিং বা কাজ শেখেনি, জীবনে অনেক কিছু শিখেছি। কীভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হয় এবং ধৈর্য ধরে কাজ করতে হয়, সেগুলো শিখেছি। পাশাপাশি নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে এবং কোনো সমস্যায় হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে শিখেছি।
এখন কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে অনেক ভালো আছি। নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে। এখন ক্লায়েন্টের কাজ করতে পারছি এবং নিজের দক্ষতা দিয়ে আয় করার সুযোগ তৈরি হয়েছে। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। সামনে আরও শিখতে চাই, নিজের অবস্থান ভালো করতে চাই এবং পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে চাই।
আপনার স্বপ্ন কী?
আমার স্বপ্ন হলো একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একদিন নিজের একটি বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করা। আমি চাই নিজের দক্ষতা দিয়ে দেশ-বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে, পরিবারের মুখে হাসি ফোটাতে এবং ভবিষ্যতে আমার মতো আরও অনেক নতুন মানুষকে কাজের সুযোগ করে দিতে। আমি বিশ্বাস করি, পরিশ্রম আর ধৈর্য থাকলে একদিন আমার স্বপ্নগুলো সত্যি হবে।
Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন
Dreams IT Park আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে এসে আমি শুধু কাজ শিখিনি, অনেক ভালো মানুষ ও বড় ভাইদের ভালোবাসা পেয়েছি। বিশেষ করে আমার মেন্টর Akhlakul Ambia Raju Sir-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে সব সময় সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। আমি চাই Dreams IT Park-এর সঙ্গে আমার এই পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক। যারা আমাকে সহযোগিতা করেছেন, সবার প্রতি মন থেকে কৃতজ্ঞ। আশা করি, একদিন নিজের সফলতার মাধ্যমে তাঁদের এই ভালোবাসা ও পরিশ্রমের মূল্য দিতে পারব।
যারা Dreams IT Park-এ আসতে চান, তাদের বলব, শুরুতে ভয় পাবেন না বা হতাশ হবেন না। নতুন জায়গায় এসে সবকিছু শিখতে এবং মানিয়ে নিতে একটু সময় লাগবে। ধৈর্য ধরে শিখবেন, নিয়মিত চেষ্টা করবেন এবং সিনিয়র ভাইদের পরামর্শ মেনে চলবেন। নিজের ওপর বিশ্বাস রাখবেন। আমি নিজেও একসময় নতুন ছিলাম, অনেক কিছু জানতাম না। কিন্তু সবার সহযোগিতা ও নিজের চেষ্টায় আজ কিছুটা এগিয়ে যেতে পেরেছি। তাই বলব, স্বপ্ন নিয়ে আসুন, মন দি
Rezwan Hussein Fahim
