মোঃ শান্ত মিয়া, in their own words
২০২৪ সালের অক্টোবর মাসে আমি প্রথম ড্রিমস আইটি পার্কে যোগদান করি
কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?
২০২৪ সালের অক্টোবর মাসে আমি প্রথম ড্রিমস আইটি পার্কে যোগদান করি
কেন এসেছিলেন?
আমি Dreams IT Park-এ গিয়েছিলাম নিজের দক্ষতা বৃদ্ধি করতে, নতুন কিছু শিখতে এবং নিজের ক্যারিয়ারকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে।
প্রথম দিনগুলো কেমন ছিল?
আমার প্রথম দিনগুলো ছিল নতুন অভিজ্ঞতা, শেখার আগ্রহ আর কিছুটা নার্ভাসনেসে ভরা। নতুন পরিবেশ, নতুন মানুষ আর সবকিছু নতুনভাবে শুরু করার কারণে মনে কাজ করছিল এক ধরনের ভয় ও দ্বিধা।
কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
প্রিয় মেন্টর রাজু আহমেদ স্যার। এর পাশাপাশি ল্যাব এর সিনিয়র বড় ভাইয়েরা সাহায্য করেছে।
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?
আমার প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি সত্যিই ছিল অসাধারণ, আনন্দে ভরা এবং চিরস্মরণীয়। সেই মুহূর্তের আনন্দ, উত্তেজনা আর ভালো লাগা ভাষায় প্রকাশ করা কঠিন।
আপনার মেন্টর সম্পর্কে লিখুন
আমার মেন্টর আমার শেখার পথকে সহজ ও সুন্দর করে তুলেছেন। তিনি আমাকে ধৈর্যসহকারে শিখিয়েছেন, ভুল সংশোধনে সাহায্য করেছেন এবং সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। কাজের পাশাপাশি তিনি বড় ভাইয়ের মতো পাশে থেকে আমাকে আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করেছেন। তাঁর সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?
দীর্ঘদিন একা একা কাজ করার মাধ্যমে আমি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করেছি। বর্তমানে সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে একটি টিম নিয়ে কাজ করছি। এর মাধ্যমে নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, দায়িত্ব সুষ্ঠুভাবে বণ্টন এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করছি.
সবচেয়ে কঠিন কী ছিল?
জামালপুর থেকে সিলেটে গিয়ে আমার জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করা। কাজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একাউন্ট টিকিয়ে রাখা এন্ড ক্লায়েন্ট কে দীর্ঘমেয়াদি সময়ে নিজের করে রাখাটা ছিল কঠিনতম চ্যালেঞ্জ।
কী কী শিখেছেন?
আমি মূলত Client Hunting, YouTube SEO, Music Promotion এবং Ads Management এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের আরও বেশ কিছু বিষয় শিখেছি.
এখন কেমন আছেন?
আলহামদুলিল্লাহ .
বর্তমানে আমি বেশ ভালো আছি। নিজের দক্ষতা বৃদ্ধি, নতুন নতুন বিষয় শেখা এবং কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে টিম নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো সময় কাটছে এবং নিজের ক্যারিয়ার নিয়ে আশাবাদী।
আপনার স্বপ্ন কী?
আমার স্বপ্ন শুধু একজন সফল ফ্রিল্যান্সার হওয়া নয়, বরং নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে এমন একটি অবস্থানে পৌঁছানো, যেখানে নিজের পরিচয় তৈরি করতে পারব, পরিবারের মুখে হাসি ফোটাতে পারব এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারব।
Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন
লক্ষ্য হোক দক্ষতা অর্জন, আর পরিশ্রম হোক সফলতার চাবিকাঠি।
নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আজই সঠিক সিদ্ধান্ত নিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান.
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! ❤️🤲
“নতুন দের জন্য আমার পরামর্শ, আপনি যদি নিজের লক্ষ্য স্থির রেখে ধৈর্য, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তব দক্ষতা অর্জন করতে চান এবং নিজেকে একজন দক্ষ ও সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এই প্রতিষ্ঠানটি হতে পারে আপনার সঠিক পছন্দ।”
