MD RABBI ISLAM, in their own words
আমি ২৫ ডিসেম্বর, ২০২৫-এ ট্রায়ালের জন্য ড্রিমস আইটি পার্কে এসেছিলাম। তবে, আমি আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি, ২০২৬-এ যোগ দিই।
কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?
আমি ২৫ ডিসেম্বর, ২০২৫-এ ট্রায়ালের জন্য ড্রিমস আইটি পার্কে এসেছিলাম।
তবে, আমি আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি, ২০২৬-এ যোগ দিই।
কেন এসেছিলেন?
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আমি কিছুটা দ্বিধায় ছিলাম যে, আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। চাকরিতে যোগ দেব, নাকি DUET-এ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেব এই দুইটি বিষয় নিয়ে ভাবছিলাম। একপর্যায়ে উপলব্ধি করলাম, নিজের দক্ষতা বৃদ্ধি করা এবং নিজের যোগ্যতায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম দিনগুলো কেমন ছিল?
প্রথম দিন অনেক কৌতূহল কাজ করছিল। ভাবছিলাম, এখানে কীভাবে নিজের দক্ষতা বাড়াব, পরিবেশটা কেমন হবে এবং সবাই সহযোগিতাপূর্ণ হবে কি না।
কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
শুরুর দিকে Lab-1-এর লিডার হাকিম ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। হাকিম ভাই চলে যাওয়ার পর মাসুদ ভাই আমাকে মানসিকভাবে এবং মার্কেটিংয়ের কাজে অনেক সাহায্য করেছেন।
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। প্রথম অর্ডারের পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং মনে বিশ্বাস জন্মায় যে, হ্যাঁ, আমিও পারব।
আপনার মেন্টর সম্পর্কে লিখুন
আমার মেন্টর রাজু আহমেদ স্যারের সম্পর্কে অনেক কিছুই বলা যায়। তিনি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন। অর্ডার না এলে ভেঙে না পড়ে, বরং আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে কীভাবে কাজ করতে হয়, তা শিখিয়েছেন। তিনি প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। তাঁর প্রতিটি কথার মধ্যেই অনেক কিছু শেখার আছে। তিনি সব সময় একজন অভিভাবকের মতো আমার পাশে ছিলেন। আমার ফ্রিল্যান্সিং জীবনে তাঁর অবদান কখনো ভোলার নয়।
সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?
একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য এখানে প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। যেমন, সাপোর্ট, ভালো টিম এবং শেখার সুন্দর পরিবেশ।
সবচেয়ে কঠিন কী ছিল?
সম্পূর্ণ নতুন একটি পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই ছিল অন্যতম একটি চ্যালেঞ্জ।
কী কী শিখেছেন?
অনেক কিসু শিখেছি। তবে ক্লায়েন্ট এর সাথে কিভাবে ডিল করতে হয় সেটা শিখেছি।
আপনার স্বপ্ন কী?
আমি চাই নিজের একটি IT Firm দিতে।
“১৮ মাসের ইন্টার্নশীপ এর জন্য Dreams It Park এ আসা একটি কঠিন সিদ্ধান্ত। তবে যারা এই সিদ্ধান্ত নিতে পারবে আসা করি হতাশ হবে না।”



